বাসচাপায় এস.এ সরকারি কলেজ শাখার সভাপতি সাইফুল ইসলাম শাকিল (২৬) নিহত হয়েছেন। শাকিলের বাড়ি উপজেলা সদরে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে দেবিদ্বারে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে কুমিল্লার দেবিদ্বার সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সুগন্ধা পরিবহনের একটি বাস শাকিল মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার সরকারি হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সুগন্ধা পরিবহনের বাস ও চালককে আটক করেছে পুলিশ।
জেএ





