রাজধানীর উত্তরা আব্দুল্লাপুর থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ আহমেদ আলী সাগর (২৬) এবং আজহার (২০)নামে দুই যুবককে আটক করেছে র‌্যাব-২।
বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার আব্দুল্লাপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক রায়হান উদ্দিন খান সংবাদটি নিশ্চিত করে জানান, বাসাটিতে তল্লাশি চালিয়ে ১০ ধরনের বিস্ফোরক উপাদানসহ দুই যুবককে আটক করা হয়।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]