রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের কিশালয় একাডেমির তৃতীয় তলা থেকে পড়ে মেহেরুননেসা মেহেরা (১৫) নামে এক স্কুলছাত্রী আহত হয়েছে।
শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাই আরিফুর রহমান জানান, স্কুলের বারান্দায় সহপাঠীদের সঙ্গে আনন্দ-হৈচৈ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় মেহেরা। প্রথমে সহপাঠীরা স্থানীয় একটি হাসপাতালে ও পরে পরিবারের সদস্যরা তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





