স্ত্রী ও কন্যাকে গলা কেটে হত্যা করে কৃষক শানু মিয়া পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গোয়াছনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কৃষক শানু মিয়া (৬০) এশার নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন তার কন্যা মাছুমা (২৫) জনৈক ব্যক্তির সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত। এ অবস্থায় তিনি ক্ষিপ্ত হয়ে স্ত্রী জরিনা বেগম ও মাছুমাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন।

পরে শানু মিয়া তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়িতে এসে ঘটনার বর্ণনা দেন এবং আত্মসমর্পণ করেন।

মাধবপুর থানার ওসি আব্দুল বাছেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ১৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস