সিরাজগঞ্জে চলন্ত বাসেই দুই জমজ ছেলে শিশুর জন্ম দিলেন শাহিনা আক্তার (৩০) নামে এক নারী। স্থানীয়রা ওই শিশু দু'টির নাম রেখেছেন ‘সিডর’ ও ‘হুদহুদ’।

শনিবার বিকালে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জের চান্দাইকোনায় শিকদার ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

যমজ শিশুর পিতা খতিবর রহমান ভুট্টো জানান, তিনি সন্তানসম্ভবা স্ত্রী শাহিনা নিয়ে ঢাকার গাবতলী থেকে এলিগেন্স পরিবহনের একটি বাসে রংপুর সদরের সাতগাড়া ইউনিয়নের পাঠানপাড়ায় যাচ্ছিলেন। পথে যমজ দুই ছেলের জন্ম হয়।

গাড়ির স্টাফদের সহায়তায় মা ও নবজাতকদের চান্দাইকোনা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক ডা. কিশোর কুমার রায় জানান, মা ও শিশুরা সুস্থ আছে।

খবর পেয়ে বাসমালিক ঘটনাস্থলে এসে উপস্থিত ডাক্তার, নার্স, সাংবাদিক ও জনতার মাঝে মিষ্টি বিতরণ করেন। এ সময় উৎসুক জনতা দুই শিশুর নাম দেয় ‘সিডর’ ও ‘হুদহুদ’।

এআর