রাজধানীর কলাবগান থেকে মিছিলকারী সন্দেহে রাজধানীতে সোহাগ ও শামিম আহমেদ নামে দুই বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ এমন অভিযোগ করে উদ্ধেগ প্রকাশ করে সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করেছে তাদের স্বজনরা।

গ্রেপ্তারকৃত শামিম আহমেদের পিতা বীর মুক্তিযোদ্ধা রতন আলী ও সোহাগের পিতা শেখ ইয়াসিন আলী জানান, আজ সকাল সাড়ে ৭টায় হোটেলে নাস্তা করার সময় কোন কারণ ছাড়াই মিছিলকারী সন্দেহে তাদের গ্রেপ্তার করে কলাবাগান পুলিশ।

তারা আরো জানান, আমাদের সন্তানরা রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত নয়। তাদের নামে কোন মামলা বা অভিযোগ নেই। তবুও পুলিশ তাদের আটকে রেখেছে। বার বার চেষ্টার পরও পুলিশ তাদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাচ্ছে। আমরা এখন তাদের শিক্ষ জীবন নিয়ে শঙ্কার মধ্যে আছি। সুবিচার হলে তারা নিরপরাধ প্রমাণিত হবে বলে আশা করেন অভিভাবকরা।

ইআর