চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুর জাফর সাহেবের পাহাড় থেকে বুধবার রাতে সুমন (২৩) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সুমন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মো. নূর ইসলামের ছেলে।

সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক সাহেদ আলী জানান, জঙ্গল ছলিমপুরের জাফর সাহেবের পাহাড় থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে কে বা কারা ওই যুবককে খুন করে ফেলে গেছে।

তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তার এক বন্ধু তিনদিন আগে ছলিমপুরের বাংলাবাজারের বাসা থেকে তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে আর বাসায় ফেরেনি। এ ঘটনায় ওই বন্ধুকে আসামি করে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ