প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছেড়ে আসা দক্ষিণাঞ্চলমুখী ২১ হাজার হাজার মানুষ পদ্মা-যমুনা পাড়ি দিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে এসে পরিবহন সংকটে বিপাকে পড়েছেন।

অসংখ্য যাত্রী নির্দিষ্ট পরিবহন না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে এবং বাড়তি ভাড়া দিয়ে বিকল্প পরিবহন ট্রাক, ট্রলি ও লরিতে করে অতিরিক্ত যাত্রী হিসেবে বাদুর ঝোলা হয়ে বাড়ি ফেরার প্রতিযোগিতা করছেন। এ ক্ষেত্রে মহিলা ও শিশু যাত্রীদের দুর্ভোগ আরো বেশি।

রোববার সকালে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, অসংখ্য মানুষ লঞ্চ, ট্রলার ও নৌকার পাশাপশি ফেরিতে করেও নদী পার হয়ে আসছেন রাজধানী এবং বিভিন্ন অঞ্চলের মানুষ। বিশেষ করে পোশাক শ্রমিক ও দিনমজুরেরা বাড়ি ফেরার সময় দূরপাল্লার গাড়ি না পেয়ে অথবা বাড়তি ভাড়ার ভয়ে লুজ যাত্রী হিসেবে ঘাটে এসে প্রয়োজনীয় যানবাহন না পেয়ে ঘাটে প্রখর রোদে দুর্ভোগের শিকার হচ্ছেন।

আর এ সুযোগে ঘাটের এক শ্রেণির পরিবহন দালাল বাসে জায়গা করতে না অতিরিক্ত ভাড়ায়  ঝুঁকিপূর্ণ  এসব ট্রাক ও ট্রলিতে করে যাত্রীদের ঘরে ফেরার ব্যবস্থা করছে।

এএইচ