রাজবাড়ীর বালিয়াকান্দিতে অসদুপায় অবলম্বনের দায়ে এসএসসি সমমান দাখিলের পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে বালিয়াকান্দি সরকারি কলেজ কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

ওই কেন্দ্রের সচিব মো. মুরাদুল ইসলাম জানান, কেন্দ্রে চলমান এসএসসি সমমানের দাখিল গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বড়হিজলী দাখিল মাদ্রাসার দুইজন ও সদাশিপুর-ঘোড়ামারা দাখিল মাদ্রাসার তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন রাজবাড়ী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ।

এমবি