কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গত শুক্রবার দুপুরে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি হাজীরগেট এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার দুপুরে ধর্ষিতার বাবা বাদী হয়ে একই গ্রামের মসলেম চৌকিদারের ছেলে ধর্ষক নরুজ্জামান (৪০) এর বিরুদ্ধে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেছে।

পুলিশ ও ধর্ষিতার বাবা জানায়, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি হাজীগেট এলাকায় গত শুক্রবার দুপুরে শিশুটি নুরুজ্জামানের মুদি দোকানে সদায় কিনতে যায়। এসময় তাকে একা পেয়ে মুদি দোকানদার নুরুজ্জামান জোর পূর্বক তাকে ধর্ষণ করে।

পরে ধর্ষিত ওই শিশু বাড়িতে এসে তার নানীকে ঘটনাটি জানায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ধর্ষক পালিয়ে যায়।

ভেড়ামারা থানা পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির উদ্দিন জানান, অভিযোগ পাওয়া মাত্র মামলা দায়ের হয়েছে। ধর্ষককে গ্রেফতারে ওই এলাকায় কয়েক দফা পুলিশি অভিযান চালানো হয়েছে। সে বর্তমানে পলাতক রয়েছে। তবে শিঘ্রই ধর্ষককে গ্রেফতার করতে পারবো।

এমকে