সোমবার রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহীদ নকীব হলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের অধিনায়কদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বীর ইউনিটের সদস্যদের দেশমাতৃকার সেবায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

মতবিনিময়কালে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে ইউনিটগুলোর সদস্যদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এর আগে সেনাপ্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট, ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার তাকে অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জিওসি, আর্টডক, কমান্ড্যান্ট ইবিআরসি, সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, সামরিক সচিব, কমান্ড্যান্ট বিআইআরসি, ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার, কমান্ড্যান্ট এসআইঅ্যান্ডটি, সেনাসদর ও সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের অধিনায়ক এবং বিভিন্ন সংস্থার সেনাসদস্যরাও সম্মেলনে অংশ নেন।

এস