হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের জেরে দিনাজপুরে বাস চলাচল বন্ধ রয়েছে।
একটি বাসকে সাইড দেয়াকে কেন্দ্র করে দিনাজপুর বাস টার্মিনাল এলাকায় বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষার্থী ও শ্রমিকদের সংঘর্ষে দু’টি বাসে আগুন দেয়া হয়।
এতে নিবিড় (২২) ও সৌরভ (২৫) নামে দুই শিক্ষার্থী আহত হন। তাদের এম অব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, বাসে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আগুন দিয়েছেন। এ ঘটনার বিচার দাবীতে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন।
দিনাজপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি জানিয়েছেন, যান চলাচল বন্ধ আছে। ক্ষতিপূরণ’সহ শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত জেলার সব যান চলাচল বন্ধ থাকবে।
এমবি





