সুনামগঞ্জে পরিবহন শ্রমিক সংগঠনগুলোর ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। কারাদণ্ডপ্রাপ্ত এক চালকের মুক্তি দাবিতে শনিবার সকাল ৬টা থেকে জেলার অভ্যন্তরীণ ১০টি রুটে চার শ্রমিক সংগঠনের ডাকা এ ধর্মঘট শুরু হয়।
আঞ্চলিক সড়কগুলো হচ্ছে-সুনামগঞ্জ-সিলেট সড়ক, মদনপুর-দিরাই সড়ক, মদনপুর-জামালগঞ্জ, সুনাসগঞ্জ-ছাতক, সুনামগঞ্জ দোয়ারাবাজার, ছাতক-পাইগাঁও, কৈতক-ভাতগাঁও ও বড়কাপন- শ্রীপুর সড়ক।
গত ৩০ জুন ভ্রাম্যমাণ আদালত কাশেম নামে এক চালককে এক মাসের কারাদণ্ড দেন। তার মুত্তির দাবিতে শুক্রবার বিকালে সুনামগঞ্জ শহরের মাইকিং করে ধর্মঘটের ডাক দেয় পরিবহন সংগঠনগুলো।
ঢাকা. ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





