নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। নিহতের নাম জিয়াউর রহমান(২৮) তিনি উপজেলার দক্ষিণপাতাড়ী গ্রামের মতিউর রহমানের ছেলে।

সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণপাতাড়ী সীমান্তের ২৪২ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

১৪- (বিজিবি) কমান্ডিং অফিসার (সিও) রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, শেষরাতে নিহত জিয়াউর রহমানসহ কয়েকজন ভারতে গরু আনতে যান।

গরু নিয়ে ফেরার পথে বিএসএফের রাঙ্গামাটিয়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে এলেও জিয়াউর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এআই