নারায়ণগঞ্জের বন্দরে আগুনে পুড়ে মিন্টুলাল নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে উপজেলার একরামপুর সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে। নিহতের বাবার নাম বাবুল লাল।

নিহতের স্বজনরা জানায়, মিন্টুলাল শনিবার মধ্য রাতে নিজের ছোট টিনের ঘরে একা ঘুমাতে যায়। ভোর ৪টার দিকে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নেভায়। এ সময় তারা মিন্টুলালের পুড়ে যাওয়া মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বন্দর থানার অফিসার ইন চার্জ (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্ত শেষে আগুন লাগার কারণ যানা যাবে।

কেএইচ