ইলিশ বিক্রির দায়ে ভোলার চরফ্যাশনে মো. হারুন নামে এক মাছ বিক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ইলিশগুলো জব্দ করা হয়েছে।

শুক্রবার রাতে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ জরিমানা করেন। হারুন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের বাসিন্দা।

উপজেলা মৎস্য অফিসার আসাদুজ্জান জানান, চরফ্যাশন উপজেলার মেঘনা পাড়ে মাছ বিক্রি করছিলেন হারুন।

এ সময় মৎস্য বিভাগের একটি টিম তাকে ১০ কেজি মাছসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।

আদালত এক হাজার টাকার জরিমানা আদায় করেন এবং জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান আসাদুজ্জান।

এমকে