রোববার (১১ জুন) রাজশাহী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৬টায় ওই এলাকার ঘটনাস্থল থেকে ৫০ গজ পূর্ব দিকে লাশ ভেসে ওঠে।

মৃত শিক্ষার্থী রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী এলাকার সাঈদুর রহমানের ছেলে গোলাম সারওয়ার সাইম (১৭)। নিখোঁজ রিফাত নগরীর দরগাপাড়া এলাকার বাসিন্দা খাজা মইনুদ্দিনের ছেলে।

জানা গেছে, শনিবার (১০ জুন) সকাল ১১টায় রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে সাইম ও রিফাত খন্দকার (১৭) নিখোঁজ হন।পরে তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার সকালে সাইমের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আর রিফাত এখনও নিখোঁজ রয়েছে।

অফিসার আব্দুর রউফ জানান, রোববার সকালে পদ্মা নদীতে সাইমের লাশ ভেসে ওঠে। এ সময় স্থানীয় মাঝিরা দেখে ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। পরে লাশ উদ্ধার করা হয়েছে।

রাজশাহী নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর শারিয়ার জানান, রোববার সকালে কলেজছাত্র সাইমের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

এনএইচ