কক্সবাজারের টেকনাফে নাফ নদীর ৩ নম্বর স্লুইস গেট এলাকা থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের ৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪২) সদস্যরা।
মঙ্গলবার রাত ১০ টায় এ অভিযান চালানো হয়।
৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে আসা একটি নৌকা থেকে ৬০ হাজার ইয়াবাসহ এ ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা সবাই মিয়ানমারের নাগরিক। এ ব্যাপারে মাদক ও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইআর





