রংপুরে বিভিন্ন মামলায় ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্তজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. হাবীব জানান, এই অভিযানে কোতয়ালী থেকে ২১জন, মিটাপুকুরে পাঁচ জন, পীরগঞ্জ ও গঙ্গাচড়ায় চার জন করে, বদরগঞ্জ, তারাগঞ্জ ও কাউনিয়ায় তিন জন করে এবং পীরগাছা থানা পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারদের বিরুদ্ধে জেলার আট থানায় হত্যা, চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, মাদক সেবন ও মাদক বিক্রিসহ জিআর ও সিআর মামলা রয়েছে। এসব মামলায় তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এই বিশেষ অভিযান অব্যাহত রাখা হবে।]

কেএইচ