যশোরের বেনাপোলে সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ১৬ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে র্বডার র্গাড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার দুপুর ২টার দিকে ভারত সীমান্তর্বতী গ্রাম বনোপোলরে পুটখালী ও সাদিপুর থেকে তাদের আটক করা হয়। তবে এ সময় পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
আটকৃতরা হলেন, আফিজুল (২১), রেজাউল ইসলাম (১৮), আব্দুস সালাম (২৫), ববিকোনন্দ (২০), আব্দুল জব্বার (৬২), রাসেল হোসেন (২০), উজ্জ্বল (৩৫), ভগবতী (৩২), বদেনো (৫০), রাখি (৩২), সবিতা (২৭), রাজু আহমেদ (২৬), আসিফ (২২), নুরুল (৩২), সুশান্ত (৩৪) ও সুরুজ (৩০)। তাদের বাড়ি যশোর, বরশিাল, নড়াইল ও ঢাকার বভিন্নি এলাকায়।
২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার গোলাম আহমেদ ও ২৬ ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল হামিদ জানান, অবৈধভাবে পারাপারের সময় সীমান্ত এলাকা থেকে এসব বাংলাদেশিদের আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছ।
বেনাপোল র্পোট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জহুরুল জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এমএম





