আইসিসি ওয়ার্ডকাপে বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে ওঠায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ছাত্রশিবির।
মঙ্গলবার খুলনা সদর সোনাডাঙ্গা ও দৌলতপুরে পৃথক পৃথক মিছিলের মধ্য দিয়ে এ অভিনন্দন জানায় খুলনা মহানগরী শাখা শিবির।
সকাল ১০টায় নগরীর সোনাডাঙ্গায় মহানগরী ছাত্রশিবির নেতা আবুল কাশেমের নেতৃত্বে মিছিলে অংশ নেন আসলাম হোসেন, আব্দুল্লাহ আল ফারুখ, সাইফুল্লাহ আল মাসুদ, মুজাহিদুল আলম, সাইফুল ইসলাম প্রমুখ।
দুপুর ১২টায় নগরীর ডাকবাংলোয় থানা সভাপতি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মিছিল বের করে সদর অঞ্চলের নেতাকর্মীরা।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন, জামায়াত সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, রাফসান জানি, রহমাত উল্লাহ প্রমুখ। অপরদিকে দুপুরে দৌলতপুরে মিছিল বের করা হয়।
এআর





