রংপুর গঙ্গাচড়া উপজেলায় অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত আসামি জামায়াতের সুরাসদস্য মোসলেম উদ্দিনকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মোসলেম গঙ্গাচড়া উপজেলার খামার মোহনা গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানান, ওয়ারেন্টভুক্ত আসামি মোসলেম উদ্দিন। তার বিরুদ্ধে নাশকতা, বোমা হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

রংপুর গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিন্নাত আলী বলেন, জামায়াতের এই নেতার বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলায় চার্জশিট দেওয়া হয়েছিলো।
সকালে গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এমএনজে