রাজনৈতিক ও পারিবারিক কলহের কারনে বেনাপোল লক্ষনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হোসেন বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। তার অবস্থা আশংকাজনক হওযায় রবিবার দুপুরে নাভারন স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তাররা যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন।

নাভারন বুরুজবাগান স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জহুরুল হক ও উপ সহকারি নুর ইসলাম বলেন,লক্ষনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন ভুইয়া রবিবার সকালে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধ্রা করে বেলা ১১টার দিকে-হাসপাতালে ভর্তি করে। যার ভর্তি রেজিষ্ট্রি নং-৩৪৬৪/২৫।

মুহুর্তেই হাসপাতালে হাজারও কর্মী সমর্থক ও নেতারা উপস্থিত হয়। তার চিকিৎসার জন্য বোর্ড করা হয়। তবে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে যশোর জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে বলে জানান তারা। স্থানীয়রা জানান,স্থানীয় রাজনৈতিক ও পারিবারিক কোন্দলের কারনে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন চেয়ারম্যান কামাল। তবে শার্শা থানা পুলিশ ও উপজেলা আওয়ামীলীগের নেতারা এ বিষয়ে কিছুই বলতে রাজি হননি।

এআই