কুষ্টিয়া শহরতলীর বটতৈল মোড় থেকে নবজাতকে উদ্ধার করেছে স্থানীয়রা। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল মোড়সংলগ্ন রাস্তার পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

নবজাতকটিকে উদ্ধারকারী আনোয়ারা বেগম জানান, প্রতিদিনের ন্যায় সকালে হোটেলে যাওয়ার সময় বটতৈল মোড়ের রাস্তার পাশে শিশুর কান্না শুনতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন একটি নবজাতক পড়ে আছে।

এ সময় আশপাশের লোকজন ডেকে নবজাতকটিকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন তিনি। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার পাল জানান, সকালে নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করার পর থেকে চিকিৎসা চলছে। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে।

এআই