যশোরের অভয়নগরে সাঁতরে ভৈরব নদ পার হওয়ার সময় নাঈম মোড়ল (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার দিনগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত নাঈম অভয়নগরের শংকরপাশা গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে।
সে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিল।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে নাইম মোড়ল তার দুই বন্ধু হায়দার আলী মোড়ল এবং সোবহান মিলে ভৈরব নদে নামে।
প্রথমে তারা নদী সাঁতরে অপরপ্রান্তে পৌঁছায়। কিন্তু ফিরে আসার সময় পানিতে তলিয়ে যায় নাঈম।
এ সময় অপর দুই বন্ধুর চিৎকার দিলে আশপাশের লোকজন ভৈরব নদে নেমে অনেক চেষ্টা করলেও নাঈমের সন্ধান পায়নি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ও এলাকাবাসী মিলে রাত সাড়ে ৮টার দিকে নাঈমের মরদেহ উদ্ধার করেন।
এসএইচ





