বৃহস্পতিবার বিকেল ৩টায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
সংসদে রাশেদুল ইসলাম বলেন, তেমনই একটি অনভিপ্রেত ঘটনা ঘটে ঢাকা কলেজে। সেখানে এক আইনজীবীর ওপর হামলা চালানো হয়, যার ফলে তার একটি চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি শেষ হয়ে গেছে এবং অন্য চোখটির অবস্থাও অত্যন্ত সংকটাপন্ন।
এই ঘটনার জেরে দায়ের হওয়া মামলা প্রসঙ্গে রাশেদুল ইসলাম বলেন, অত্যন্ত দুঃখজনক ও বাস্তবতা পরিপন্থী বিষয় হলো—ওই ঘটনায় তাকে প্রধান বা অন্যতম আসামি করা হয়েছে। অথচ ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না এবং এ ঘটনার সাথে তার কোনো ধরনের সংশ্লিষ্টতাও নেই; বরং অন্য কাজে তিনি অন্য এলাকায় ব্যস্ত ছিলেন।
এমএম