মক্কায় মসজিদ আল-হারামে ক্রেন দুর্ঘটনার চার বছর পর হতাহত তিন বাংলাদেশিকে ক্ষতিপূরণ দিয়েছে সৌদি সরকার।

দুর্ঘটনায় নিহত মোহাম্মদ আবুল কাশেম সুফির পরিবার এবং আহত সরদার আবদুর রব ও মোহাম্মদ নাজিম উদ্দিনকে ক্ষতিপূরণের চেক দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিহতের পরিবার ও আহতদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

নিহত মোহাম্মদ আবুল কাশেম সুফির চেক গ্রহণ করেন তার মা রাজিয়া বেগম ও স্ত্রী রুবিনা আক্তার চৌধুরী। তাদের হাতে ২ কোটি ২৬ লাখ টাকার চেক দেয়া হয়েছে। আর আহত সরদার আবদুর রব ও মোহাম্মদ নাজিম উদ্দিনকে ১ কোটি ১৩ লাখ টাকা করে দেয়া হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন।
২০১৫ সালের ১১ সেপ্টেম্বর মক্কায় মসজিদ আল হারামের নির্মাণকাজের একটি ভ্রাম্যমাণ ক্রেন ভেঙে পড়ে। এতে ১১৮ জন মারা যান, আহত হন ৩৯৪ জন।

এএস