সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৭টায় নগরীর আল হামরা শপিং সিটির সামনে থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

শাহজাহানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই মোবাশ্বির জানান, তার বিরুদ্ধে অন্তত ২০টি মামলা রয়েছে।

কেএইচ