রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
আজ (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।
ওয়ালিদ হোসেন বলেন, “গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।”
তিনি আরও বলেন, “অভিযানকালে গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে সাত হাজার ৩৬০টি ইয়াবা, ৩৬ গ্রাম হেরোইন, ১৬ কেজি ৯৯৫ গ্রাম গাঁজা ও ৫৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।”
গ্রেফতার করা ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে ৪১টি মামলা করেছে বলেও জানান ওয়ালিদ হোসেন।
এমবি





