কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাভলু (৩২) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের উপজেলা রোডে এ ঘটনা ঘটে। নিহত লাভলু সদর উপজেলার মঙ্গলবাড়িয়া বাঁধের রশিদ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলা রোডের একটি বাড়িতে রং করার সময় ১১ হাজার কেভির বৈদ্যুতিক তার লাভলুর গায়ে পড়ে।
এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাভলু নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এসএইচ





