দিনাজপুরের খানসামা উপজেলায় ৬ আগষ্ট শনিবার সকাল ৯ ঘটিকায় মাদক ও ধুমপান বিরোধী সাইকেল র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয় ।
খানাসামা উপজেলা প্রশাসন ও ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত প্রায় ১ কি:মি: দৈর্ঘ সাইকেল র্যালীতে খানসামা উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমানের নেতৃত্বে ভেড়ভেড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজুল হক, প্যানেল চেয়ারম্যান ফজলে রাব্বী রানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, ইয়থ ফোরামের সদস্য, ইউপি সচিব, মেম্বার ও সাংবাদিক অংশগ্রহন করে ।
র্যালীটি ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ৫ কি:মি পথ অতিক্রম করে উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে মিলিত হয় । সেখানে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী
অফিসার বলেন , আমরা সবাই নিজের জীবন কে সবচেয়ে বেশি ভালোবাসি । তাই নিজের জীবনকে ভালোবাসলে মাদককে না বলতে হবে । সকল মাদকদ্রব্যই আইনে নিষিদ্ধ । ধর্মেও নিষিদ্ধ। মাদক ও ধুমমান জীবন নষ্টকারী । ধুমপান এবং মাদক দ্রবের ফলে ক্যান্সার, স্নায়ু ও পড়ালেখার ক্ষতি হয় । তাই এটা থেকে দুরে থাকতে হবে ।
সভায় আরো বক্তব্য রাখেন খানসামা প্রেশ ক্লাবের সাধারন সম্পাদক সিকান্দার আলী কাবুল, ও চেয়ারম্যানবৃন্দ । পরে সাইকেল র্যালীটি পুনরায় ইউনিয়ন পরিষদ চত্তরে ফিরে আসে ।
মোহাম্মদ সাকিব চৌধুরী
এমবিএইচ





