চুয়াডাঙ্গার দামুড়হুদা ও আলমডাঙ্গায় গলায় ফাঁস ও বিষপান করে স্কুলছাত্রীসহ ২ জন আত্মহত্যা করেছে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের হামিদুল ইসলামের মেয়ে নিশি খাতুনকে (১৩) প্রেমিকের সঙ্গে বিয়ে না দেয়ায় বাবার সাথে অভিমান করে সবার অজান্তে নিজ বসতঘরে বিষপান করে আত্মহত্যা করে। সে বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

একই সময়ে আলমডাঙ্গা উপজেলার পার-দুর্গাপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে আশাবুল হক (২২) পারিবারিক কলহের কারণে নিজ বসতঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় বুধবার দিবাগত রাতে পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ