শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার জানিয়েছেন, বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে গাজীপুরে বাংলাদেশ স্কাউটসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

শনিবার গাজীপুর জেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৩২তম এশিয়া-প্যাসিফিক এবং ১১তম জাতীয় স্কাউট জাম্বুরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার কর্মসূচি ছিল।

রাজধানী ঢাকা সংলগ্ন টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার ভোরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৬তম আসরের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।

গত ১৩ থেকে ১৫ জানুয়ারি একই স্থানে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা বাসস।

এন