ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মোড়ে ককটেল বিস্ফোরণে সোহেল (১৮) নামের এক চা বিক্রেতা আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

সোহেলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া সন্ধ্যা ৭টার দিকে ঢাবির সুইমিংপুল এলাকায় ককটেল বিস্ফোরণে এক রিকশাচালকসহ দুজন আহত হন।

আহতেরা হলেন রিকশাচালক মিন্টু (৫৫) ও নুরুল আমিন (৩২)। এ ঘটনার পর সেখানকার লোকজন আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এমকে