রংপুরে বিশেষ অভিযানে তিন জামায়াত কর্মীসহ ৯৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
রংপুর গোয়েন্দা পুলিশ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, রংপুরে পুলিশের বিশেষ অভিযান চলছে। শনিবার রাতের ওই অভিযানে থেকে ওয়ারেন্টভুক্ত, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ পলাতক আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে রংপুরের মিঠাপুকুরে পেট্রোলবোমায় ৬ জন নিহতের ঘটনায় এজহারভুক্ত ৩ জামায়াত কর্মী রয়েছে বলেও জানান তিনি।
তবে তিনি গ্রেপ্তারকৃতদের নাম দিতে পারেননি। তিনি বলেন, তাদের রবিবার আদালতে প্রেরণ করা হবে।
এমবি





