যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের চার কর্মীসহ ৭৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।

যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে জামায়াতের দু'জন ও বিএনপির দু'জন কর্মী রয়েছেন।

বাকি বিভিন্ন মামলার আসামি। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারদের যশোর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানা গেছে।

এআর