কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া সমুদ্র উপকূলীয় চরারঞ্চলে যাত্রীবাহি একটি হেলিকপ্টার বিধস্ত হয়ে ১জন নিহত ও অপর ৪জন আহত হয়েছে।
আহতদের স্থানীয় লোকজন ও বিজিবি সদস্যরা গুরুতর অবস্থায় কক্সবাজারে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে আর্কষিক ভাবে এ দুঘর্টনা ঘটে। মেঘনা-এভিয়েশনের মালিকানাধীন হেলিকপ্টারটি উখিয়া ইনানীতে তারকা মানের সী-পাল হোটেল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার ৫ মিনিটের মধ্যে এ দুঘর্টনা ঘটে।
.jpeg)
সরজমিনে স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছে, হেলিকপ্টারটি সমুদ্রের ঢেউরের সাথে প্রায় ছোঁ ছোঁ অবস্থায় উঠছিল। হঠাৎ কোন কিছু বুঝে উঠার আগেই সমুদ্রের ঢেউয়ের সাথে আছড়ে উপকূলের চড়ে বিকট শব্দে হেলিকপ্টারটি বিধস্ত হয়।
শব্দ শুনে স্থানীয় লোকজন ও সোনার পাড়া রেজু ব্রিজ বিজিবি ক্যাম্পে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনা স্থলে পৌছে উদ্ধার তৎপরতা শুরু করে। দায়িত্বরত বিজিবি সদস্যও স্থানীয় লোকজন বিধস্ত হেলিকপ্টরের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় পর্যটক যাত্রী হেলিকপ্টারের পাইলট ইউং কমন্ডার মুহাম্মদ শফিকুর রহমান, যাত্রী শাহ্ আলম, সাগর, শরিফুল সহ ৫ জনকে উদ্ধার করে কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পেরন করে।

এসময় পথেই জয়নক কুপাইলটের মৃত্যু ঘটে বলে জানা গেলেও তিনি সহ অপর এক যাত্রীর নাম পরিচয় পাওয়া যায় নিই। ঘটনা স্থলে দেখা গেছে মেঘনা এভিয়েশনের মালিকাধীন মেঘনা গ্রুপ-আর ৬৬, এস২- এআইবি, ছোট ধরনের হেলিকপ্টারটি শুক্রবার সকালে ঢাকা থেকে অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে উখিয়ার ইনানী সী পাল হোটেলে নামিয়ে দিয়ে ফিরতি পথে অপর যাত্রীদের নিয়ে ঢাকা ফিরছিল বলে জানা গেছে।
উখিয়ার ইউএনও, ওসি সহ কর্মকর্তা ঘটনা স্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষন করেছেন। উখিয়া থানার ওসি আবুল খায়ের শাহ আলম নামের একযাত্রীর মৃত্যু কথা নিশ্চিত করেছেন।
এছাড়া ওই হেলিকপ্টারটি সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে হেলিকপ্টারটি ইনানী তারকামানের হোটেল সী পালে ল্যন্ড করেন বলে জানিয়েছেন।
কায়সার/এসএম





