রাজধানীর বারডেম জেনারেল হাসপাতাল-২’র ১২তলা থেকে লাফিয়ে পড়ে মো. সোহরাব (২০) নামে এক রোগী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ (০২ মার্চ) শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রমনার সেগুনবাগিচায় বারডেম-২ এ এই ঘটনা ঘটে। এটি আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বারডেম হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ১২ তলার বাথরুমের ভেন্টিলেটর থেকে লাফিয়ে পড়ে ওই রোগী।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, সোহরাবের বাড়ির নরসিংদী জেলায়। তার বাবার নাম মতিউর রহমান।
ওসি বলেন, “সোহরাবের পরিবার তাকে বিয়ে দেওয়ার উদ্যোগ নেয়, কিন্তু সে অসুস্থ ছিল। শারীরিক অক্ষমতার কারণে গত ২৫ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরশু দিন তার অস্ত্রোপচার হয়। আজকে ১২ তলার বাথরুমে ঢুকে ভেন্টিলেটর দিয়ে নিচে লাফিয়ে পড়ে সোহরাব।”
এমবি





