অবৈধ সরকারের পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন এবং আটক নেতা কর্মীদের মুক্তির দাবিতে ২০ দলের ডাকা অনির্দিষ্টিকালের অবরোধ ও দেশব্যাপী ৭২ ঘন্টা হরতালের ১ম দিনে নগরীতে মিছিল করেছে জোট খুলনা মহানগর ও জেলা শাখা।
রোববার বেলা ১১ টায় নগরীর স্যার ইকবাল রোডের জলিল টাওয়ারের সামনে থেকে মিছিল বের করে।
এছাড়াও হরতালের সমর্থনে নগরীর সোনাডাঙ্গা আলকাতরা মিল এলাকায় মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা।
মহানগরী ছাত্রশিবির নেতা আবুল কাশেমের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, জাহিদুর রহমান, আব্দুল্লাহ, এয়াসিন আলী, শহিদুল ইসলাম, আরমান, মুমিনুল হক, মারুফ বিল্লাহ প্রমুখ।
এমকে





