রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, দেশের ছাত্র রাজনীতি এখন ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ নির্ভর হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘আমি ছাত্র রাজনীতির বিরুদ্ধে নই। কারণ নেতৃত্ব সৃষ্টিতে ছাত্র রাজনীতির বিকল্প নেই। কিন্তু বর্তমানে ছাত্ররাজনীতি তার মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ নির্ভর হয়ে পড়েছে। এমন ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে এসে এটাকে জাতির বৃহত্তর কল্যাণে আদর্শিক ও গণমুখী করে তুলতে হবে।’

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ৪৯ তম সমাবর্তনে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এবছর সমাবর্তন বক্তা জেনেভাভিত্তিক মেধাসত্ত্ব সংগঠন দ্য ওয়ার্ল্ড ইনটেলেকচ্যুয়াল প্রোপারটি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) মহাপরিচালক ফ্রান্সিস গারি (ঋৎধহপরং এঁৎৎু)। সমাবর্তনে তাঁকে ডক্টর অব ল’স ডিগ্রি দেওয়া হচ্ছে। সমাবর্তনে সভাপতির আসন অলঙ্কৃত করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো: আবদুল হামিদ।

সমাবর্তনে মোট ৬ হাজার ১০৪ জনকে ডিগ্রি প্রদান করা হবে। যার মধ্যে ২ হাজার ৭৩৭ জন ছেলে ও ৩ হাজার ৩৬৭ জন মেয়ে। পিএইডি ৪২ জন, এমফিল ২০ জন, স্বর্ণপদক ২৯ জন, এমডি, এম এস ৪৯ জন, অনার্স ৩ হাজার ১৬০ জন, মাস্টার্স ৫৬৫ জন, এম বি বি এস ১ হাজার ৬২৫জন, বিডিএস ৩১৯ জন, নার্সিং ও ফিজিওথেরাপি ১৮৬ জন, হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক ১০৯ জন।

এমকে