চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৫ কর্মীসহ ১১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় ২৮৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সোমবার রাতভর এই অভিযান চালানো হয়।

জামায়াত-শিবিরের ৫ জন হলো- মো: আসাদুল্লাহ (২২), বেলাল হোসেন (২৩), মনির (২৪), ওসমান (২০) ও ইবরাহীম (৩৩)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান জানান, নিয়মিত অভিযানে গতকাল রাতে বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের ৫,

বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮০ এবং নিয়মিত মামলার ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এআর