গাইবান্ধা পৌর এলাকার দক্ষিণ ধানঘড়া গ্রামের ৮০ বছরের বৃদ্ধের দ্বারা ১২ বছরের এক কিশোরী ধর্ষিত হয়েছে। এ ঘটনায় ধর্ষক আইজ উদ্দিনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান জানান, বাড়িতে মা-বাবার অনুপস্থিতির সুযোগে চার মাস আগে প্রতিবেশী আইজ উদ্দিন কিশোরীকে ধর্ষণ করে। এতে মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কিশোরীর মার নজরে এলে বিষয়টি জানাজানি হয়।

তিনি জানান, বিষয়টি এসকেএস ফাউন্ডেশন পরিচালিত পারিবারিক সহিংসতা প্রতিরোধ কমিটি ও মহিলা পরিষদের নজরে এলে সংস্থা দুটির পক্ষ থেকে ঘটনাটি তদন্তপূর্বক থানা পুলিশকে অবগত করেন। মঙ্গলবার সদর থানায় মামলা করার চার ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে আইজ উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই