রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডী এলাকার থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বোয়ালিয়া থানার পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে মেহেরচন্ডী এলাকার ওলি বাবার মাজারের পাশে একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটিকে উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ঐ যুবকের বুকে গুলির চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।

ইআর