ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৬টায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও কোতোয়ালী মডেল থানা পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী এনা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দু’জন জন ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সিএনজি চালকসহ আরো ১ জনের মৃত্যু হয়।

এছাড়া গুরুতর আহত আরো ২ জনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে এ দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

কোতোয়ালী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আম্বার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ