নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমানের মরদেহ বৃহস্পতিবার বিকালে ঢাকায় আনা হয়েছে। জেট এয়ারওয়েজ ২৭৫ এর একটি বিমানে বিকাল ৪টা ২০ মিনিটে তার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
লাশ ইউনাইটেড হাসপতালের হিমাগারে রাখা হয়েছে।
সেখানে জাতীয় পার্টির পক্ষ থেকে দলটির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি ও পরিবারের পক্ষ থেকে নাসিম ওসমানের ছোটভাই শামীম ওসমান মরদেহ গ্রহণ করেন।
জানা গেছে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার সকাল ১১টায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। কাকরাইলে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
সর্বশেষ শুক্রবার বাদ আসর নারায়ণগঞ্জের ডিআটিতে তার তৃতীয় জানাযা শেষে শুক্রবারই তাকে নারায়ণগঞ্জের মাজদাইর কবরস্থানে দাফন করা হবে।
বুধবার বাংলাদেশ সময় ভোর সোয়া ৪টার দিকে ভারতের দেরাদুনের একটি হাসপাতালে নাসিম ওসমানের মৃত্যু হয়।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
নাসিম ওসমানের মরদেহ ঢাকায়
নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমানের মরদেহ বৃহস্পতিবার বিকালে ঢাকায় আনা হয়েছে। জেট এয়ারওয়েজ ২৭৫ এর একটি বিমানে বিকাল ৪টা ২০ মিনিটে তার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ভাঙচুর হয়েছে।
মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরী মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
ক্ষমতাচ্যুত ও দেশত্যাগ করা দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন- সাম্প্রতিক সময়ের এমন আলোচনাকে দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কথা, এছাড়া আর কিছুই নয়, এর বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি।
জাতীয় পার্টিকে ধ্বংসের ষড়যন্ত্র সফল হয়নি: আসুদ
জাতীয় পার্টিকে শেষ করতে ৫ আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করা হয়েছে। তবে সেই চেষ্টা কখনো সফল হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ।
















