কুষ্টিয়ায় পুলিশ বিশেষ অভিযানে চালিয়ে জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ৬২ জন আসামিকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬২ জন আসামিকে আটক করা হয়।

কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম জানান, সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে তিনদিনে ১৯০ জনকে আটক করা হয়েছে। আটক আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিশেষ অভিযানে কুষ্টিয়া সদর সহকারী পুলিশ সুপার নুর হোসেন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবু্দ্দিনআহমেদ চৌধুরী এবং বিভিন্ন থানার ওসিসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

এফএফ