নির্বাচনে কারচুপির অভিযোগে ৩ জানুয়ারি রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটি পৌরসভা নির্বাচনে ব্যাপক কারচুপি, চরম অনিয়ম ও প্রশাসনের পক্ষপাত মূলক ভূমিকার প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে রাঙামাটি জেলায় ৩ জানুয়ারি সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

এমএইচ