ময়মনসিংহে অজ্ঞাত (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১১ টার দিকে শহরের জয়নুল উদ্যান পার্ক ঘেষা ব্রক্ষপুত্র নদ থেকে এ লাশ উদ্ধার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩ থেকে ৪ দিন আগে কে বা কারা অন্য কোথাও থেকে হত্যা করে লাশটি ব্রক্ষপুত্র নদে ভাসিয়ে দিয়েছে। পরে স্থানীয় এলাকাবাসী মাঝ নদে লাশটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি কামরুল ইসলাম।
এসএইচ





