অর্থনৈতিক দক্ষতা ও শিক্ষা-সংস্কৃতিতে তার চলমান পরিস্থিতি বিবেচনায়ই সক্ষমতা সূচকে পাকিস্তানের চেয়ে ১৯ ধাপ এগিয়ে বাংলাদেশ।
১৪০টি দেশের মধ্যে তৈরি এ তালিকায় বর্তমানে বাংলাদেশের অবস্থান ১০৭ আর পাকিস্তানের অবস্থান ১২৬ তম।
বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তৈরি তালিকাটি সংবাদ সম্মেলনে প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৪ সালে এ তালিকায় ১০৯তম অবস্থানে ছিল বাংলাদেশ। একটি দেশের অর্থনৈতিক দক্ষতা ও শিক্ষা-সংস্কৃতিতে তার চলমান পরিস্থিতি বিবেচনায়ই তালিকাটি প্রস্তুত করা থাকে।
এআই





