কক্সবাজারে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। কক্সবাজার-চট্টগ্রাম ও কক্সবাজার-টেকনাফ সড়কে মঙ্গলবার দুপুর থেকে এ ধর্মঘট ডেকেছিল পরিবহন মালিক-শ্রমিকরা।

পরে বিকাল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভার মধ্য দিয়ে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে কক্সবাজার পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রফিকুল হুদা চৌধুরী সাংবাদিকদের জানান, ভ্রাম্যমাণ আদালতে ১০ শ্রমিক নেতাকে বিভিন্ন অভিযোগে সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্ত নেতাদের দ্রুত মুক্তি দেওয়ার আশ্বাসের ভিত্তিতে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এদিকে ধর্মঘট প্রত্যাহারের পর যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ